বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর তেজগাঁও তেজকুনি পাড়ার বাসার তিনতলা ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সজল ইসলাম আলিফ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক সোয়া তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আলিফ নরসিংদি জেলার রায়পুরা উপজেলার মির্জারচর গ্রামের খায়রুল মিয়ার ছেলে। সজল গ্রামের একটি স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়তো। এক ভাই এক বোনের মধ্যে আলিফ ছিল ছোট।

আলিফের মামা ইয়াছিন হোসেন লিটন জানান, আলিফ বাবা-মার সঙ্গে গ্রামের বাড়িতে থাকে। গতকাল ঢাকায় তাদের বাসায় বেড়াতে আসে। আজকে দুপুরে আলিফ তার বড় বোন বৃষ্টি আক্তার ও খালা স্বপ্না আক্তারের সঙ্গে তিনতলার ছাদে বৃষ্টিতে গোসল করতে যায়। এ সময় ছাদে থাকা গ্যাসের পাইপের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয় আলিফ।

মামা আরও জানান, আলিফের খালা স্বপ্না আলিফকে বাঁচাতে গেলে সেও হালকা আহত হয়। পরে আলিফের বাবা খায়রুল বাঁশ দিয়ে ছাড়িয়ে আনে। পরে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, আলিফের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁ থানায় অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর