রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বৃষ্টিতে ভিজে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
বৃষ্টিতে ভিজে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে এবং বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত ১০ম দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর শাহজাহানপুরে বৃষ্টিতে ভিজে মিছিল করেছে বিএনপির নেতা কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিয়ির ‍যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গী মাজার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু), যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি তারেকুজ্জামান তারেক, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য নাদিয়া পাঠান পাপন, সাবেক কাউন্সিলর ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু ও কেন্দ্রীয় বিএনপি নেতা আশফাকুল ইসলাম মনু।

এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, রাফিজুল হাই রাফিজ, মাহমুদ আলম সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, তন্বী মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন নিপা, সরকারি মাদরাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি মুন্নী ইসলাম, জাবি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হুমায়ূন হাবিব হিরন প্রমুখ এই মিছিলে অংশ নেন।

সারাবাংলা/এজেড/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর