রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১২০ সময় দেখুন


ঢাকা: রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।

শুক্রবার (১ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজের কাচ্চি ভাই রেস্তোরাঁয় আগুন লাগার ঘটনা ঘটে। ভবনটির ছাদসহ বিভিন্ন তলায় অনেকেই আটকা পড়েছিলেন। টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে সবাইকে উদ্ধারের চেষ্টা করে ফায়ার সার্ভিস, আনসার ও বিজিবি সদস্যরা।

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৯টি মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে। আর ছয়জনের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে মোস্তফা আব্দুল্লাহ আল নুর (এনডিসি) এ তথ্য জানান। পরিচয় শনাক্ত করার পর শুক্রবার ভোর থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

মোস্তফা আব্দুল্লাহ আল নুর জানান, এখন পর্যন্ত মৃত ৪৫ জনের মধ্যে ৩৯ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৫ জনের লাশ তাদের স্বজনদের কাছে ঝুবিয়ে দেওয়া হয়েছে। স্বজনরা তাদের চেহারা, জামাকাপড় দেখে শনাক্ত করেন। এরপর পরিচয় নিশ্চিত হওয়ার পরই লাশগুলো তাদের কাছে দেওয়া হয়েছে। হস্তান্তরের এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে।

তিনি আরও জানান, শনাক্ত না হওয়া ছয়জনের লাশের ভিতর পাঁচজনেরই চেহারা বুঝা যাচ্ছে। তবে তাদের স্বজনদের পাওয়া যায়নি। এখানে ১টি মাত্র লাশ যেটি পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। সেই লাশটি ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তর করা সম্ভব হবে না।

আরও পড়ুন:

The post ‘বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার পাবেন ২৫ হাজার টাকা’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর