মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

বেনাপোলে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৪৩ সময় দেখুন
বেনাপোলে স্বামীর হাতে স্ত্রী খুন


ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

বেনাপোল স্বামী আব্দুস সালাম তার স্ত্রী রেশমা খাতুনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শনিবার দিবাগত ভোর রাতে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আব্দুস সালাম পলাতক রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেশমা সালামের দ্বিতীয় স্ত্রী। এই দম্পতির তামিম নামে একটি ছেলে ও তামান্না নামে একটি মেয়ে রয়েছে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। প্রতিদিনের মতো রেশমা তার সন্তানদের নিয়ে রাতে ঘুমিয়ে ছিলেন। শনিবার দিবাগত রাতে সালাম বাড়িতে এসে তার সন্তানেদের অন্য ঘরে রেখে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে
হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়া বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি সালাম তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। রাতে ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ যশোরে পাঠানো হয়েছে। ঘাতক সালামকে আটকের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর