শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষায় মোবাইল-পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩০৮ সময় দেখুন
বেরোবিতে রাবির ভর্তি পরীক্ষায় মোবাইল-পকেট রাউটারসহ পরীক্ষার্থী আটক


রংপুর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ) ভর্তি পরীক্ষা দিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে আসা এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করেছে প্রক্টোরিয়াল টিম।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের সময় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বেরোবির প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ‘পরীক্ষা শুরুর আগে গেটে তল্লাশির সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও পকেট রাউটার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তার সঙ্গে কোনো চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টার কারণে তাকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখা হয়েছে। পরীক্ষা শেষে আমাদের লিগ্যাল সেল, মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘যদি কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে অথবা তার কাছে কোনো অবৈধ উপকরণ পাওয়া যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও প্রশাসন বিষয়টি দেখবে। আর যদি হল বা কেন্দ্রের বাইরে কোনো অপরাধ ঘটে, তবে সেটি প্রচলিত আইনের আওতায় পড়বে। এখানে দুইভাবে বিষয়টি সমাধান করা যায়—প্রথমত বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারে; দ্বিতীয়ত পুলিশের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে।’

রাবির ভর্তি পরীক্ষা কমিটির সূত্রে জানা যায়, এ বছর ‘এ’ ইউনিটে মোট ৯২ হাজার ৪৭১টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে বেরোবি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে প্রায় তিন হাজার পরীক্ষার্থী। কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও তল্লাশি ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে রাবির ভর্তি পরীক্ষায় অসদুপায়ের ঘটনায় ২০২৪ সালে ১৫ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে সাত জনের বিরুদ্ধে মামলা হয়।

বেরোবির প্রক্টোরিয়াল টিম জানায়, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস বা যেকোনো ধরনের অসদুপায়ের সরঞ্জাম বহনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে রাবির ভর্তি পরীক্ষা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom