রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

বৈছাআ সিলেটের আহ্বায়ক আকতারকে অব্যাহতি, ভারপ্রাপ্ত সালমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৫ ০৪:০৩

আকতার হোসেন ও সালমান খুরশেদ। ছবি কোলাজ: সারাবাংলা

সিলেট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে অব্যবহিত দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম আহ্বায় সালমান খুরশেদকে।

বুধবার (১৬ এপ্রিল) বৈছাআ’র সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলামের সই করা এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে লিডিং ইউনিভার্সিটির একজন ছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হয়। সেই মামলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আকতার হোসেনকে ৩ নম্বর আসামি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার নির্বাহী কমিটি ও কনভেনর বডির সিদ্ধান্ত মোতাবেক আহ্বায়ক আকতার হোসেনকে মামলা নিষ্পত্তি না হওয়ার আগ পর্যন্ত সাংগঠনিক কাজ হতে অব্যাহতি দেওয়া হলো।

মামলা থেকে নির্দোষ প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক হিসেবে পরিচয় বা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলার নির্বাহী কমিটি ও কনভেনর বডি সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কাজ করবেন সালমান খুরশেদ (১ নম্বর যুগ্ম আহবায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা)।

এ ব্যাপারে জানতে আকতার হোসেন ও নুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তারা কল রিসিভ করেননি।

সারাবাংলা/পিটিএম

অব্যাহতি
আহ্বায়ক
টপ নিউজ
বৈছাআ
সিলেট





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর