শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে বিএনপির শুভেচ্ছা বিনিময়


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

বুধবার (০৩ মে) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপেতে এই অনুষ্ঠানে অংশ নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান উপস্থিত থেকে খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান, পাবর্ত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে ঢাকার মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সুনন্দ মিত্র থের, জিন প্রিয় ভিক্ষু, খাগড়াছড়ি বৌদ্ধ মন্দিরের ইন্দ্র বংশ ভিক্ষু উপস্থিত ছিলেন।

দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে ও সুভাষ চন্দ্র চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সুকোমল বড়ুয়া ও বিজন কান্তি সরকার, বৌদ্ধ সম্প্রদায় সদস্যদের থেকে সাচিং প্রু জেরি, উদয় কুসুম বড়ুয়া, সুশীল বড়ুয়া, মৈত্রী চাকমা, প্রবীন চন্দ্র চাকমা, চন্দ্র কুমার বড়ুয়া, পার্থ প্রতিম বড়ুয়া, কোহিলী দেওয়ান, সনত তালুকদার, ঝন্টু কুমার বড়ুয়া, রুবেল বড়ুয়া প্রমুখ।

সারাবাংলা/ এজেড/ এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর