সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না: মুফতি ফয়জুল করীম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮২ সময় দেখুন
ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না: মুফতি ফয়জুল করীম


নরসিংদী: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন, একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখেন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশের সংসদ মদকে বৈধ করেছে, যা ইসলামে হারাম। আর এই সংসদ সদস্যদের নির্বাচন করেছেন আপনারা। তাই কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের জন্য লক্ষ্য লক্ষ্য বেরেল মদের গুনা তৈরি করে রেখেছেন। আপনারা যদি বলেন অল্লাহ আমরা তো জীবনে মদ স্পর্শ ও করিনি তাহলে আমাদের জন্য মদের গুনা কেন? তখন আল্লাহ বলবেন তোমরা যাকে নির্বাচিত করেছিলে তারা মদকে বৈধতা দিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা খুন, চাঁদাবাজি, রাহাজানি ও ক্ষমতার অপব্যবহার করেন, তার দায় দায়িত্ব ভোটারদের নিতে হবে। কারণ আপনারা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে জন্য একজন মুসলমান হিসেবে ইসলামের বাইরে যাবার কোনো সুযোগ নেই। আর যারা অমুসলিম, তারাও হাতপাখা মার্কায় ভোট দিবেন নিজেদের জীবনের নিরাপত্তা, ন্যায় বিচার ও জান-মাল-ইজ্জত রক্ষার্থে। সকল ধর্মের মানুষের সমান বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, তার কোনো ভেদাভেদ করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি বার বার নির্বাচিত হয়ে বার বারই ফেল করেছে, বিএনপি পাঁচ বছরের ক্ষমতার মধ্যে দুর্নীতিতে তিন বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যে ঘটনা ঘটেছে তা সবাই জানে। এখন পলাশে যে ঘটনা ঘটেছে তা পলাশবাসীও জানে। ওরা এখনো ক্ষমতায় যায়নি, তাতেই নিজ দলের নেতা খুনসহ চাঁদাবাজিতে ব্যস্ত রয়েছে। ক্ষমতায় গেলে কি করবে তা আপনারাই বুঝতে পারতেছেন।’

ফয়জুল করীম আরও বলেন, ‘যারা নৌকার নির্বাচন করে, তারা নৌকা চালাতে জানেন না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে, তারা ধান কাটতে পারেন না এবং যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে জানেন না। কিন্তু হাতপাখা সকল শ্রেণিপেশার মানুষ চালাতে পারেন। এ হাতপাখা প্রার্থী ও ভোটার নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকলেই চালাতে পারেন। এখানে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল দরিদ্র মানুষের প্রতীক, কিন্ত এ প্রতীক নিয়ে ধনীরা নির্বাচন করে। অন্য দিকে হাতপাখা সকল শ্রেণিপেশার মানুষের প্রতীক।’

নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আরিফ বিন মেহের উদ্দিন, জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী শাকিল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি ওয়ালি খান, যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মোবারক হোসাইন, পলাশ শাখার সভাপতি মো. সোলায়মান ভূইয়া, সাধারণ সম্পাদক ইকরাম হোসেন প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর