বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ব্রাজিলে ভারি বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১০৮ সময় দেখুন
ব্রাজিলে ভারি বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৩


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে ভারি বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৪ মার্চ) এসপিরিতো সান্তোসের রাজ্য সরকার জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।

এর আগে, শনিবার (২৩ মার্চ) রিও কর্তৃপক্ষ আরও আট জনের মৃত্যুর খবর দিয়েছিল।

শুক্রবার রাতে নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের উভয় রাজ্যে উদ্ধারকারী দলকে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে শনিবার বিকেল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়।

দেশটির  দক্ষিণ-পূর্বাঞ্চলের মেয়র ও গভর্নররা বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তে সম্ভাব্য সমস্যার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। এ ছাড়া এসপিরিতো সান্তো রাজ্যে ভারি বৃষ্টিপাতের জন্য সরকারের সতর্কতা স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর