বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভারতের উপরাষ্ট্রপতি পদে লড়বেন ধনখড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৯২ সময় দেখুন
ভারতের উপরাষ্ট্রপতি পদে লড়বেন ধনখড়


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দলটির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

শনিবার (১৬ জুলাই) সংবাদ সম্মেলনে জে পি নাড্ডা বলেন, কৃষকপুত্র জগদীপ ধনখড় এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী।

এদিকে, শনিবারই কলকাতা থেকে দিল্লি পৌঁছান রাজ্যপাল জগদীপ ধনখড়। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদে দলের প্রার্থী বাছাই করতে বৈঠকে বসে বিজেপির সংসদীয় বোর্ড। ওই বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং। সেখানেই জগদীপ ধনখড়কে প্রার্থী করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর