বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভারতের গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটকসহ নিহত ২৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন
ভারতের গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটকসহ নিহত ২৫


ভারতের উত্তর গোয়ার আরপোরায় জনপ্রিয় নাইটক্লাব বার্চ বাই রোমিও লেন-এ গত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন। শনিবার (৬ ডিসেম্বর) রাত প্রায় ১টার দিকে ঘটনাটি ঘটে।

জানা গেছে, আগুন লাগার সময় ক্লাবটি রাতের জমজমাট আয়োজন নিয়ে ব্যস্ত ছিল। আগুন লাগার পর মুহূর্তেই ঘন ধোঁয়া পুরো ভবনটিকে গ্রাস করে ফেলে, আর পালানোর পথ খুঁজে পাওয়া অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত চারজন পর্যটক ও ১৪ জন কর্মীর পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি সাতজন সম্পর্কে নিশ্চিত করতে কাজ করছে পুলিশ ও প্রশাসন। আহতদের মধ্যে প্রায় ৫০ জনকে গোয়া মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার শুরুতে রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণের কথা সন্দেহ করা হলেও গোয়া পুলিশের মহাপরিচালক তা নাকচ করেছেন। পরিদর্শনে সিলিন্ডারগুলো অক্ষত অবস্থায় পাওয়া গেছে। তবে বিস্ফোরণসদৃশ শব্দ শোনা যাওয়ার বিষয়টি তদন্তে রাখা হয়েছে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আগুন এত দ্রুত ছড়ায় যে কয়েক সেকেন্ডেই এটি পুরো ভবনটিকে আগুনের বলয়ে পরিণত করে। ভেতরে থাকা অনেকের আর বের হওয়ার সময়ই ছিল না।

দমকল বাহিনীর একাধিক ইউনিট টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাতভর উদ্ধারকাজ চলেছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের সংখ্যা ও অবস্থা সম্পর্কে বিস্তারিত সরকারি প্রতিবেদন এখনও দেওয়া হয়নি।

পুলিশের তদন্তে ক্লাবের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, গ্যাস সংযোগসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্য বলছে, ক্লাবটি অগ্নিনিরাপত্তার নিয়ম মানেনি। ক্লাবটি আপাতত সিল করে দেওয়া হয়েছে এবং মালিক–ব্যবস্থাপনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, স্থানীয় প্রশাসন উদ্ধার ও চিকিৎসা সহায়তায় সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে অনুদান প্রদানের ঘোষণা করেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর