বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ভারতের বাজেট ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
ভারতের বাজেট ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সংসদে বাজেট পেশ করেন তিনি।

বছরজুড়ে করোনাকালে মধ্যবিত্তদের স্বস্তি দিতে আয়কর কমানোর পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। তবে নির্মলা সিতারমন আয়কর কোনো ছাড় দেননি। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী নির্মলা সিতারমন জানান, আসন্ন অর্থবছরে ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৯.২৭ শতাংশ। এ অর্থবছরে আয়করে কোনো ছাড় দেওয়া হয়নি। যদিও করপোরেট কর ১৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৫ শতাংশ।

করোনাভাইরাস মহামারি পরিস্থিতি থেকে অর্থনীতির উত্তরণ ঘটাতে বিশ্বের বহু দেশ অবকাঠামো খাতে বড় ব্যয়ের পথে হাঁটছে। এবারের বাজেটের ভারতও অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধি করেছে। পেশকৃত বাজেটে গত অবকাঠামো খাতে গত বছরের তুলনায় ৩৫.৪ শতাংশ বেশি ব্যয়ের প্রস্তাব রয়েছে।

এছাড়া বাজেটে ডিজিটাল মুদ্রা নিয়ে বড় চমক এসেছে। পেশকৃত বাজেটে বলা হয়, নতুন একটি ডিজিটাল মুদ্রা চালু করবে ভারত, যার নিয়ন্ত্রণে থাকবে সরকার। ক্রিপ্টো মুদ্রার বেচাকেনায় দিতে হবে ৩০ শতাংশ কর।

ভারতের কেন্দ্রের দেওয়া বাজেটে দেশটিতে দাম কমবে পোশাকের। সস্তা হবে চামড়াজাত পণ্য। কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল জ্বালানি, তরল প্রাকৃতিক গ্যস, তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম কমবে। এছাড়া মোবাইল ফোন ও সিম, হীরার গহনা ও গ্রহরত্নেরও দাম কমবে। তবে দাম বাড়বে ইস্পাতজাত দ্রব্যের।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের ভারতে চালু হবে ফাইভজি পরিষেবা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর