বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভারতে সেতু থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৪১ সময় দেখুন
ভারতে সেতু থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ৫


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওডিশায় সেতু থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে একজন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) রাতে রাজ্যটির জাজপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি কোলাকাতার উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি।

ওই প্রতিবেদনে বলা হয়, বাসটি পুরী থেকে কলকাতা যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ে-১৬ এর বরাবতী সেতুতে গতকাল সোমবার রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিল।

দুর্ঘটনার পর পর জাজপুরের পুলিশ সুপার, চিকিৎসকদের একটি দল এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ তদারকি করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা বাস কেটে হতাহতদের উদ্ধার করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। একইসঙ্গে নিহতের প্রত্যেক পরিবারকে তিন লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর