শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

ভারত-চীন-রাশিয়াসহ যেসব দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১১১ সময় দেখুন
ভারত-চীন-রাশিয়াসহ যেসব দেশ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাল


ডেস্ক রিপোর্ট::  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা।

সোমবার (৮ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ভারত, রাশিয়া, চীন, ভূটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মরক্কোর, ব্রাজিলের রাষ্ট্রদূত এবং ডিন অব দ্যা ডিপ্লোম্যাটিক কোরের প্রতিনিধিরা গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া সাক্ষাৎ করেন আগা খান ডিপ্লোম্যাটিক রিপ্রেজেনটেটিভের প্রতিনিধিরা।

জানা যায়, সকালে তারা নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে তারা অভিনন্দন জানান। তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর