বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার : তথ্যমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত আপনার জন্য কোন আইপ্যাডটি সেরা? হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০১৮ সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর ‘Ball was on the ground’: Ex-cricketer baffled as Dhruv Jurel catch sparks controversy | Cricket News Top ENT News Aug 18: Snakes Spotted At SRK’s Mannat, Anirudh Ravichander-Kavya Maran’s Wedding Date | Bollywood News গণঅধিকার-এমপি আমির হামজার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা খেলতে খেলতে শেখার পরিবেশ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

ভাষা শহিদদের স্মরণে প্রস্তুত উপজেলা প্রশাসন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১১ সময় দেখুন
ভাষা শহিদদের স্মরণে প্রস্তুত উপজেলা প্রশাসন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ই ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল সাবেক আহবায়ক রেদওয়ান খান, কুলাউড়া থানার এসআই প্রদ্যুৎ চৌধুরী, উপজেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom