বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
Amitabh Bachchan Slips And Falls During KBC Shoot, Injures His Knee | Bollywood News EXCLUSIVE | After two Asian Games medals, Harita Bhadra sets her sights on 22.45s and World Championships | Asian Games 2026 News মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের বক্তব্য সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩


আন্তর্জাতিক ডেস্ক

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এতে ৪৩ জন নিখোঁজ রয়েছেন। তিউনিসিয়ার উপকূলে ডুবে যাওয়া নৌকাটি লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে রওয়ানা দিয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করছিল। রয়টার্স ও বিবিসির খবর।

তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের ৮৪ জনকে নৌবাহিনী সমুদ্র থেকে উদ্ধার করেছে। এছাড়া ৪৩ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। তাদের সবাই এখনও নিখোঁজ রয়েছেন। বাংলাদেশি ছাড়াও নিখোঁজদের মধ্যে রয়েছেন মিশর, সুদান, ইরিত্রিয়ার নাগরিক।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়াদের বয়স ৩ থেকে ৪০ বছর। তাদের তিউনিসিয়ার জার্জিস বন্দর সংলগ্ন সমুদ্র এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের কোয়ারেনটাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

তিউনিসিয়া রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম জানান, গত মাসের ২৮ ও ২৯ জুন এসব অভিবাসনপ্রত্যাশী অবৈধভাবে ইতালি পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, এর আগে  গত ২৭ জুন লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে আরেকটি নৌকা ডুবে যায়। ওই নৌকা থেকে বাংলাদেশিসহ ১৭৮ জনকে উদ্ধার করে তিউনিসিয়া।

সাধারণত গ্রীষ্মকালে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে ভূমধ্যসাগরে অভিবাসপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ নৌকার সংখ্যা বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর