বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েই সুর নরম করলেন ডেলসি রদ্রিগেজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২০১ সময় দেখুন
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েই সুর নরম করলেন ডেলসি রদ্রিগেজ


ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব নিয়েই সহযোগিতার ভিত্তিতে কাজ করতে মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর সিএনএন।

রোববার (৫ জানুয়ারি) ভেনেজুয়েলার রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ডেলসি রদ্রিগেজের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার তথ্য জানানো হয়েছে। ওই দিন রাতে তার প্রথম মন্ত্রী পরিষদের বৈঠকের ছবি প্রকাশ করেছে রাষ্ট্রপতির কার্যালয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ডেলসি বলেন, সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান দেলসি।

বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে স্থায়ী সম্প্রদায়ের সহাবস্থানকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে ভাগ করে নেওয়া উন্নয়ন’।

ডেলসি ওই বিবৃতিতে আরও জানান, ‘আমাদের জনগণ ও আমাদের অঞ্চল শান্তি ও সংলাপ চায়। যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বরাবর এই বার্তা দিয়েছেন। আর এই বার্তা এখন পুরো ভেনেজুয়েলার।’

রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের সাথে ‘সুষম এবং সম্মানজনক আন্তর্জাতিক সম্পর্কের’ দিকে অগ্রসর হওয়াকে ‘অগ্রাধিকার’ দেবে।

ডেলসি আরও বলেন, ভেনেজুয়েলায় শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্বের অধিকার রয়েছে।

এর আগে দেওয়া এক বিবৃতিতে দেলসি বলেছিলেন, মার্কিন সেনা বাহিনীকে নিষ্ঠুরভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র মাদুরোকে তুলে নিয়েছে। এই বিবৃতির তুলনায় পরবর্তী বিবৃতিতে ডেলসিকে অনেকটাই সুর নরম করতে দেখা গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর