বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ভেন্টিলেটর খোলা হয়েছে, কথা বলতে পারছেন রুশদি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২০৭ সময় দেখুন
ভেন্টিলেটর খোলা হয়েছে, কথা বলতে পারছেন রুশদি


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ভেন্টিলেটর খোলা হয়েছে। তিনি কথা বলতে সক্ষম হয়েছেন। তার এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি মার্কিন সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সালমান রুশদি নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবিসির খবর।

গত শুক্রবার শিটোকোয়া ইনস্টিটিউশনে বক্তৃতা দেওয়ার সময় এক ব্যক্তি মঞ্চে উঠে সালমান রুশদিকে একাধিক ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি শনিবার জানিয়েছিলেন, লেখক লাইফ সাপোর্টে রয়েছেন এবং তিনি এক চোখ হারাতে পারেন।

উল্লেখ্য যে, ৮০’র দশকে উপন্যাস ‘স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর কট্টরপন্থী মুসলিমদের রোষানলে পড়েন রুশদি। তাকে হত্যার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি ফতোয়া ও ৩ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন।

এদিকে, সালমান রুশদিকে ছুরিকাঘাত করা ব্যক্তির নাম হাদি মাতার বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। তার বয়স ২৪ বছর। পুলিশ তাকে আটক করেছে। তবে সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। যদিও পুলিশ বলছে হামলাটি ছিল পূর্বপরিকল্পিত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর