শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভোটের আগে উপসচিব পদে বড় পদোন্নতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ভোটের আগে উপসচিব পদে বড় পদোন্নতি


ডেস্ক রিপোর্ট:: উপসচিব পদে ২৪০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ (শনিবার) তাদের পদোন্নতি দিয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ২৩১ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) করা হয়েছে।

নিয়ম অনুযায়ী পরবর্তীতে তাদের পদায়ন করা হবে।

অপর প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন দূতাবাসে কর্মরত ৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

এতে জানানো হয়, সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদান করে যোগদানপত্র নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করবেন। পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে এ পদের বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা এবং এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস/মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে।

এতে আরও এক হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার আগ পর্যন্ত উন্নীত বেতন স্কেল বহাল থাকবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর