বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার Isha Rikhi Apologises In FIRST Statement After Bigg Boss 20 Eivction: ‘Not Easy For Me’ | Television News From days without food to CWG gold: Ashmita Dey now faces India’s 32-year judo wait at Asian Games | Asian Games 2026 News ‘পলাতক’ সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা চায় দুদক

ভ্যাকসিন না নিয়ে অফিসে ঢুকে চাকরি হারালেন সিএনএন’র ৩ কর্মী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
ভ্যাকসিন না নিয়ে অফিসে ঢুকে চাকরি হারালেন সিএনএন’র ৩ কর্মী


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ না করে অফিসে প্রবেশ করায় আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন তিন কর্মীকে চাকরিচ্যুত করেছে। গত সপ্তাহে সিএনএন এই তিন কর্মীকে বরখাস্ত করে। সিএনএন’র তরফ থেকে প্রকাশ্যে এখনও কোনো ঘোষণা না আসলেও প্রতিষ্ঠানটির সকল কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক অভ্যন্তরীন বার্তা অন্যান্য সংবাদমাধ্যমের হাতে এসেছে। এ বার্তা থেকে তিন কর্মীর চাকরি হারানোর তথ্য জানা গেছে। রয়টার্সের খবর।

ওই বার্তাটিতে কর্মীদের সতর্ক করে দিয়ে সিএনএন’র প্রেসিডেন্ট জেফ জুকার জানিয়েছেন, এ ধরনের কাজের ব্যাপারে শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করেছে কোম্পানি। কোনো কর্মী ভ্যাকসিন না নিয়ে অফিসে প্রবেশ করতে পারবে না। ভ্যাকসিন না নিলে অন্য কর্মীদের সঙ্গে মাঠ পর্যায়ে কাজ করারও নির্দেশনা দেওয়া হয় এতে।

এতে বলা হয়, বার্তা, খেলাধুলা, স্টুডিও বিভাগের যারাই অফিসে প্রবেশ করবেন তাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। আমরা কয়েক মাস ধরে এ বিষয়টি সবার কাছে পরিষ্কার করেছি। তাই এখন কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়।

উল্লেখ্য, মহামারিতে সিএনএন বেশিরভাগ কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম ও মাঠ পর্যায় থেকে কাজ করার নির্দেশনা দেয়। পরে ভ্যাকসিন নিয়ে স্বেচ্ছায় অফিসে কাজ করতে চাওয়া কর্মীদের জন্য বেশিরভাগ অফিস খুলে দেওয়া হয়। তবে ভ্যাকসিন না নিলে অফিসে প্রবেশের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ফের বেড়েছে। দেশটিতে দৈনিক সংক্রমণ আবারও লাখের উপর। সংক্রমণের এ ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য ডেল্টা ভ্যারিয়েন্টকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য যে, ভ্যাকসিনেশনে এগিয়ে থাকা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র উপরের দিকে অবস্থান করছে। তবে দেশটিতে বিশাল সংখ্যক মানুষ ভ্যাকসিন গ্রহণে অনীহা প্রকাশ করছেন। এতে গোটা দেশকে পুরোপুরি ভ্যাকসিনের আওতায় আনা এখনও সম্ভব হয়নি। ভারমন্ট, মিসিসিপিসহ ছয়টি অঙ্গরাজ্যে ভ্যাকসিন প্রয়োগের হার কম। তাই করোনার বেশিরভাগ সংক্রমণও এসব রাজ্যে শনাক্ত হচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর