বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ভ্যাকসিন রফতানি চালু করতে চায় ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
ভ্যাকসিন রফতানি চালু করতে চায় ভারত


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নাগরিকদের একটি বড় অংশের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত হওয়ায় এবং সরবরাহ বৃদ্ধি পাওয়ার পর পুনরায় ভ্যাকসিন রফতানি কার্যক্রম শুরু করার ব্যাপারে মোদি সরকার আগ্রহী বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি মাসের শেষ সপ্তাহে মোদির ওয়াশিংটন সফরের আগেই ভ্যাকসিন রফতানি পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা।

এর আগে, চলতি বছরের এপ্রিলে ভ্যাকসিন রফতানি বন্ধ ঘোষণা করে ভারত। বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক দেশ ভারতের ওই সিদ্ধান্তের কারণে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ভ্যাকসিন কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। এছাড়াও, বিশ্বজুড়ে ভ্যাকসিন সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।

এদিকে, ভারত সরকার ডিসেম্বরের মধ্যে ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কের সবাইকে করোনা ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এরই মধ্যে, প্রাপ্তবয়স্কদের ৬১ শতাংশ ভ্যাকসিনের অন্তত একটি ডোজ হলেও পেয়েছেন।

ওই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে বলেন, ভ্যাকসিন রফতানির সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত। ভ্যাকসিন ও কোভিড অপারেশনাল মডেল দিয়ে আফ্রিকাকে সহযোগিতা করতে চায় ভারত।

তবে এ ব্যাপারে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, এপ্রিলে ভ্যাকসিন রফতানি বন্ধের আগে ভারত ১০০ দেশে ৬ কোটি ৬০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন উপহার হিসেবে দিয়েছিল অথবা বিক্রি করেছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর