বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৫১ সময় দেখুন
মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ


ঢাকা: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এবং লাঠি-সোটা নিয়ে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধীন শাহনেওয়াজ হোস্টেলের সামনে ফুটপাতের দোকান বসানো নিয়ে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শাহনেওয়াজ হোস্টেলের শিক্ষার্থীরা জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তবুও উত্তেজনা এখনো রয়ে গেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর