বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মনপুরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন. প্রেমিক পলাতক ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪০ সময় দেখুন
মনপুরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন. প্রেমিক পলাতক ।


রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি ::

ভোলার মনপুরা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন নবম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার (২০ জুন) সকাল ১১টায় দক্ষিণ সাকুচিয়া রহমানপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমিয়েছে। এ ঘটনার পর থেকে প্রেমিক যুবক পলাতক রয়েছে। 

জানা গেছে,উপজেলা দক্ষিণ সাকুচিয়া রহমানপুর গ্রামের মুনাফ আলীর মোল্লার ছেলে মো.মনোয়র হোসেন(২৫) এর সাথে পাশের
উপজেলা চরফ্যাশন আসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা আলতাফ হোসেন এর মেয়ে ও হামিদপুর হামিদিয়া দাখিল
মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রীর ২ বছরের প্রেমের সম্পর্ক চলে আসছে।

গত সোমবার জানতে পারেন প্রেমিক মনোয়ার অন্যত্র বিয়ে করছেন। তাই প্রেমিকা মঙ্গলবার (২০ জুন) চরফ্যাসন বেতুয়া থেকে
স্পীডবোটযোগে মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে প্রেমিকার বাড়িতে অবস্থান করছে। বিয়ে না করে যাবেন না তিনি। তাছাড়াও তার প্রেমিক তাকে বিয়ে না করলে আতহত্যার হুমকিও দেন ওই প্রেমিকা।

ওই প্রেমিকা (শিক্ষার্থী) জানান,রং নাম্বারে মুঠোফোনে পরিচয়ের পর গত দুই বছর ধরে প্রেমিক মনোয়ার হোসেন এর সাথে তার
প্রেমের সর্ম্পক। এর পর থেকে প্রেমিকের সাথে চরফ্যানের খামার বাড়ি সহ বিভিন্ন জায়গায় একসাথে ছিল। বিয়ের আশ্বাসে তাকে
বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গিয়ে একসাথে ছিল বলে জানায়। প্রমাণ হিসাবে তাদের একসাথের অনেক ছবি দেখান। বিয়ে না করা পর্যন্ত প্রেমিকের বাড়িতেই তিনি অবস্থান করবেন বলে জানান।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অনশন চলছিল। এদিকে এই ব্যাপারে প্রেমিক মনোয়ার হোসেন পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ব্যবহৃত মুঠোফোনে রিং দেওয়ার পর মুঠোফোনটি বন্ধ রেখেছে প্রেমিক। এছাড়াও প্রেমিকের অভিভাবকরাও কিছু বলতে রাজি হয়নি।

এই ব্যাপারে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল বিয়ের দাবীতে চরফ্যাসন উপজেলার এক
মাদ্রাসার ছাত্রী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষ আসলে তাদের কথা শুনে কি করা
যায় সিদ্ধান্ত নিতে হবে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। বিষয়টি দেখভালের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর