বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মমেকে করোনা ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২০৫ সময় দেখুন
মমেকে করোনা ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মমেক হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে ১ জন ময়মনসিংহ জেলার এবং ১ জন টাঙ্গাইল জেলার বাসিন্দা।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের (ফোকাল পার্সন) আবাসিক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুর রশিদ (৬৫) ও টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার হাসনা বেগম (৬০)।

ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন খান মুন আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯ জন। এ ছাড়া নতুন ভর্তি হয়েছেন ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০১ নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom