মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত ডিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৯১ সময় দেখুন
মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত ডিম


আন্তর্জাতিক ডেস্ক

মাটির নিচে ১ হাজার বছর ধরে অক্ষত অবস্থায় টিকে ছিল একটি ডিম। সম্প্রতি ইসরাইলের ইয়াভেন শহরে খনন কাজের সময় অক্ষত এ ডিমটি উদ্ধার হলো।

ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগ তাদের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য প্রকাশ করেছে। এতে ডিমটির ছবির দিয়ে জানানো হয়, ইয়াভেনে খনন করার সময় ১ হাজার বছরের পুরনো এ ডিম পাওয়া গেছে।

ইসরাইলের প্রত্নতাত্ত্বিক বিভাগের বিশেষজ্ঞ ড. লি পেরি এ ব্যাপারে জানিয়েছেন, এটি অত্যন্ত বিরল আবিষ্কার। এর আগে এতো প্রাচীন কোনো ডিম সম্পূর্ণ অক্ষত অবস্থায় পাওয়া যায়নি। যদিও জেরুজালেমে বহু প্রাচীন ডিমের খোসা পাওয়া গিয়েছিল তবে কোনো অক্ষত ডিম নয়।

এবারের ডিমটি কী কারণে অক্ষত অবস্থায় রয়ে গেল তা নিশ্চিত করে বলতে পারেননি ইসরাইলের বিশেষজ্ঞরা।

ওই প্রত্নতাত্ত্বিক দলের সদস্য আলা নাগরস্কি বলেন, ‘আজকাল ডিম খুব কম সময় সুপারমার্কেটের কার্টনে ভালো থাকে। সেখানে একটি ডিম এক হাজার বছরের পুরানো এবং অক্ষত, ভাবতেও অবাক লাগে’। খবর এনডিটিভির।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর