বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১ লাখ ২০ হাজার ইয়াবা, আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮০ সময় দেখুন
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ১ লাখ ২০ হাজার ইয়াবা, আটক

টেকনাফে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে মাটির নিচে গোপনে পুঁতে রাখা এক লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মো. ইসমাইল নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় ইয়াসিন ও তাহের নামে আরো দুই মাদক কারবারি পলাতক রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে তাহেরের বসতঘরের পাশ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর