শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৬ সময় দেখুন
‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ড পেলেন খালেদা জিয়া


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গণতন্ত্র বিকাশে ‘অসামান্য অবদানে’র জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অরগানাইজেশন (সিএইচআরআইও) ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে বলে জানিয়েছে বিএনপি।

মঙ্গলবার (৮ ফেব্রয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খবর দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি কানাডার ওই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদ সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অরগাইনাইজেশন (সিএইচআরআইও) গণতন্ত্র বিকাশে অসামান্য অবদানের জন্য বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ অ্যাওয়ার্ড প্রদান করেছে।”

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘তিনি (খালেদা জিয়া) যে এখনো গণতন্ত্রকে রক্ষা করার জন্যে কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি আছেন— এসব কারণে এই প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে এ অ্যাওয়ার্ড প্রদান করেছে। কানাডিয়ান হাইকমিশনও এখানে এটাকে এনডোর্স করেছে।’

সংবাদ সম্মেলন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর