সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

মানুষ আ.লীগকে প্রত্যাখ্যান করেছে: নুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ সময় দেখুন
মানুষ আ.লীগকে প্রত্যাখ্যান করেছে: নুর


টাঙ্গাইল: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটা সমর্থন আছে। যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে নাই, পরিস্থিতির কারণে দল করেছে, এলাকার কারো ওপর জুলুম নির্যাতন চালায় নাই, আমি বিএনপি-জামায়াত-গণঅধিকার পরিষদ-এনসিপিসহ সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চায় তাদের আমরা সব দলে জায়গা করে দেব।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের পর গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের ভাইবোনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ওই বিদেশে আরাম আয়েশে হাজার কোটি টাকা নিয়ে পলাতক থেকে যারা আপনাদেরকে এখানে ককটেল মারার স্পন্সর করছে, যারা রেললাইনে নাশকতা করার স্পন্সর করছে, তাদের কথায় রাস্তায় নেমে নিজেদের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। ৭৫ এর পরে যেমন আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল, এই ২৪ এর গণঅভ্যুত্থানের পরে ২১ নয় ৪১ বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না। কাজেই আওয়ামী লীগের মরাগাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই।

তিনি আরও বলেন, আমরা সকলকেই সতর্ক করে দিচ্ছি, ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে, ককটেল মারলে, আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাব, এই গণঅভ্যুত্থানের জুলাই স্মৃতি স্তম্ভে সারাদেশে দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে তারা যদি এ ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদের গুলি করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর