বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Amitabh Bachchan Slips And Falls During KBC Shoot, Injures His Knee | Bollywood News EXCLUSIVE | After two Asian Games medals, Harita Bhadra sets her sights on 22.45s and World Championships | Asian Games 2026 News মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের বক্তব্য সব ঘাঁটি গুটিয়ে ইরাক ছাড়ল মার্কিন বাহিনী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে বাঁচানোর উপায় বাকৃবিতে ইয়াবাসহ আটক ৪ – Sarabangla ​নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি ও আওয়ামীলীগ নেতার নেতৃত্বে কুপিয়ে জখম ভূঞাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী চাচা সালাম পারভেজ ফকির হৃদ্‌রোগ চিকিৎসা সহজলভ্য করতে সরকারের উদ্যোগ অব্যাহত: স্বাস্থ্যমন্ত্রী বাকলিয়া থানার সাঁড়াশি অভিযান: ১৬ মামলার আসামি মুরাদসহ ৩ জন গ্রেফতার

মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের বক্তব্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫১ সময় দেখুন
মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের বক্তব্য


ঢাকা: রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ অভিযানের সময় সংঘর্ষের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

ডা. শফিকুর রহমান জানান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য হওয়া সত্ত্বেও তাকে বা সংশ্লিষ্টদের না জানিয়ে এ ধরনের বড় অভিযান চালানো তাকে বিস্মিত করেছে। পারস্পরিক পরামর্শের মাধ্যমে আরও কার্যকর সমাধান বের করা সম্ভব ছিল বলে মনে করেন তিনি।

হকার বা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আগে তাদের জন্য বিকল্প কর্মসংস্থান বা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি অভিযোগ করেন, ‘একদল অসাধু ও চাঁদাবাজ চক্র হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা তুলে তাদের ব্যবসা করতে দিত, যা অত্যন্ত নিন্দনীয়।’

পরিস্থিতি শান্ত রাখার অনুরোধ জানিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘সমাধান হতে হবে মানবিক ও বাস্তবভিত্তিক।’

বিচ্ছিন্ন কোনো উচ্ছেদ অভিযান না চালিয়ে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য একটি সুপরিকল্পিত ও টেকসই পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর