রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মির্জা ফখরুলের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৩৪ সময় দেখুন
মির্জা ফখরুলের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্যের বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের শীর্ষ নেতারা। মঙ্গলবার (১৪ মে) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গনতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের মহাসচিব হারুন আল রশিদ খান এবং স্যোশ্যাল ডেমোক্রাটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

বৈঠক শেষে সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম গণমাধ্যমকে বলেন, ‘গণতান্ত্রিক বাম ঐক্য ও বিএনপি নেতা মধ্যে আলোচনায় আমরা এই মর্মে একমত হয়েছি যে, স্বৈরাচারি শেখ হাসিনার সরকার জনতার ভোটের আধিকার ধ্বংস করেছে। সুতরাং ভোটের আধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জোরদার করার জন্য সবাই ঐকবদ্ধ হয়ে কাজ করব। নতুন কর্মকৌশল প্রণয়নের মাধ্যমে মাঠের আন্দোলন বেগবান করব।’

গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠকের পর গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আজ বুধবার (১৫ মে) গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক রয়েছে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর