বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মিয়ানমারে কারখানা চালু করল টয়োটা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১১৭ সময় দেখুন
মিয়ানমারে কারখানা চালু করল টয়োটা


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মিয়ানমারে একটি সংযোজন কারখানা চালু করেছে জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি টয়োটা মোটর কর্পোরেশন। মিয়ানমারের রেঙ্গুন শহরের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিতি থিলাওয়া স্পেশাল ইকোনমিক জোনে এ কারখানা চালু হয়েছে।

টয়োটার তরফ থেকে এ সংক্রান্ত কোনো ঘোষণা না আসলেও জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  এতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে কারখানাটিতে গাড়ি সংযোজনের কাজও শুরু হয়েছে।

থিলাওয়া স্পেশাল ইকোনমিক জোনে অবস্থিত এই গাড়ি কারখানা মূলত ২০২১ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা ছিল। কিন্তু একই মাসে সামরিক অভ্যুত্থানের কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা শুরু হয় মিয়ানমারে। ফলে সেসময় কারখানাটি চালু করেনি টয়োটা। নির্ধারিত সময়ের প্রায় ১৯ মাস পর এবার কারখানাটি চালু হলো।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, টয়োটা আগস্টের শেষের দিকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার জন্য মিয়ানমারের স্পেশাল ইকোনোমিক জোন কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করে। সূত্রের বরাত দিয়ে নিক্কেই এশিয়ার খবরে বলা হয়, সেপ্টেম্বর থেকে টয়োটার কারখানাটিতে হিলাক্স পিকআপ ট্রাক সংযোজনের কাজ শুরু হয়েছে। তবে বর্তমানে উৎপাদন সামান্য, মাসে কয়েক ডজন পর্যন্ত গাড়ি সংযোজন হতে পারে বলে আশা করা হচ্ছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে টয়োটা ব্র্যান্ডের ডিলাররা মঙ্গলবার থেকে হিলাক্সের অর্ডার নেওয়া শুরু করেছেন। এ ব্যাপারে এক ডিলার বলেন, অর্ডার গ্রহণ করলেও সরবরাহের দিন তারিখ বলা যাচ্ছে না। কারণ কারখানায় উৎপাদন এখনও সীমিত।

মূলত বছরে ২৫০০টি হিলাক্স পিকআপ তৈরির পরিকল্পনা নিয়ে ২০১৯ সালে মিয়ানমারে বিনিয়োগ করে টয়োটা। কারখানা নির্মাণে জাপানি কোম্পানিটি ৫২.৬ মিলিয়ন ব্যয় করে। টয়োটার মিয়ানমার শাখার মালিকানা ৮৫ শতাংশ টয়োটা নিজের এবং বাকি ১৫ শতাংশ টয়োটার সিস্টার কনসার্ন টয়োটা সুশোর।

টয়োটা এমন সময় কারখানা চালু করেছে যখন রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে পশ্চিমা বহুজাতিক কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে মিয়ানমার ছাড়ছে। সম্প্রতি মিয়ানমার থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া অন্যতম বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের টোটাল এনার্জি, যুক্তরাষ্ট্রের শেভরন, নরওয়ের টেলিনর এবং কাতারের ওরেদু।

নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন গাড়ি ক্রয়ের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মিয়ানমারে গাড়ি বিক্রি হয়েছে মাত্র ৬ হাজার ৫০০টি। মিয়ানমারের মুদ্রা কিয়েটও দীর্ঘদিন ধরে মান হারাচ্ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর