বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মিয়ানমারে গণঅভ্যুত্থানের ডাক ঐক্য সরকারের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৯ সময় দেখুন
মিয়ানমারে গণঅভ্যুত্থানের ডাক ঐক্য সরকারের


আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে জান্তা প্রশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের ডাক দিয়েছে দেশটির সামরিক শাসন বিরোধীদের নিয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সমান্তরাল সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি লা এ কর্মসূচি ঘোষণা করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গণঅভ্যুত্থানে বেসামরিকদের নিয়ে গঠিত মিলিশিয়া এবং নৃ-গোষ্ঠীর বাহিনীগুলোকে জান্তা সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। একইসঙ্গে, সমমনা আমলাদের সরকারি পদ ছেড়ে অভ্যুত্থানে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এবং অন্যান্য জান্তাবিরোধী গ্রুপগুলোর আত্মগোপনে থাকা নেতাদের নিয়ে জাতীয় ঐক্য সরকার গঠন করা হয়েছিল।

এদিকে, বিরোধীদের গণঅভ্যুত্থান কর্মসূচির ঠিক আগেই আসিয়ানের অস্ত্রবিরতির প্রস্তাবে রাজি হওয়ার সামরিক জান্তা। দেশটিতে মানবিক ত্রাণ বিতরণ নিশ্চিত করতে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছিল আসিয়ান। চলতি বছরের শেষ নাগাদ অস্ত্রবিরতি বাস্তবায়নের কথা রয়েছে। জান্তা সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে সহিংসতায় শত শত মানুষ মারা গেছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর