শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৪৩ সময় দেখুন
মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমির নির্বাচিত হয়েছেন। রোববার (২৯ আগস্ট) বিকেলে সংগঠনের খাস ও কেন্দ্রীয় কমিটির এক বৈঠক শেষে নতুন আমিরের নাম ঘোষণা করা হয়।

রোববার (২৯ আগস্ট) বিকেল পাঁচটার দিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর খিলগাঁও মাদরাসায় খাস ও কেন্দ্রীয় কমিটির সভা শেষে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়েছে।’

মীর ইদ্রিস বলেন, ‘বৈঠকে কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করা এবং কওমি মাদরাসা খুলে দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।’

বৈঠকে অন্যান্যদের মধ্যে নুরুল ইসলাম জিহাদী, আতাউল্লাহ হাফেজ্জী, মিযানুর রহমান চৌধুরী, সাজেদুর রহমান, মুহিউদ্দীন রব্বানী, মুহিব্বুল হক গাছবাড়ী ও আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির

গত ১৯ আগস্ট হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। ওইদিন রাতেই মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়। সেই হিসেবে ১০ দিন পরই ভারমুক্ত হলেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মুহিব্বুল্লাহ বাবুনগরী সম্পর্কে সদ্য প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা। তিনি হেফাজতের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি ১৯৩৪ সালে ফটিকছড়ির বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক। তিনি ইসলামী ঐক্যজোট, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও আল হাইআতুল উলয়া-লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর