সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  ইলিয়াস আলী গুমের মামলা: সাইফকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হবে রোহিঙ্গা সংকটের ৯ বছর / মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’-এর যাত্রা শুরু

মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতার বিএনপি’তে যোগদানে প্রতিবাদ ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ সময় দেখুন
মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতার বিএনপি’তে যোগদানে প্রতিবাদ ও বিক্ষোভ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ৮নং জাঙ্গিরাই ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের বিএনপি’তে যোগদানকে কেন্দ্র করে এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও প্রতিবাদের সাথে বিক্ষোভ সভা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সোমবার (৫ই জানুয়ারি) রাতে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারসহ স্থানীয় কয়েকজন বিএনপি নেতার হাতে ফুল দিয়ে আওয়ামীলীগ ছেড়ে বিএনপি’তে যোগদেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগদানের বিষয়টি ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। মঙ্গলবার (৬ই জানুয়ারী) সন্ধ্যার পর ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অহিদ খাঁ, ওয়ার্ড বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক ফিরোজ আহমদ, জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সৈনিক মৌলভীবাজার জেলার যুগ্মআহ্বায়ক বুরহান উদ্দিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জুড়ী উপজেলা যুগ্মআহ্বায়ক মকদ্দছ আলী, যুগ্মআহ্বায়ক ফয়সাল আহমদ, ৮নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক আব্দুল বশির। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সদস্য মোঃ হাবিবুর রহমান, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, জাতীয়তাবাদী জিয়ার সৈনিক দল জুড়ী উপজেলা যুগ্মআহ্বায়ক মোঃ জনি, ছাত্রদল নেতা জাবেদ আহমদ, সাইফুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, আব্দুল জব্বার আওয়ামীলীগের একজন ফ্যাসিস্ট নেতা। আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময় অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। এই ফ্যাসিস্টকে গুটি কয়েক বিএনপি’র কর্মী তাকে দলের কর্মী হিসেবে গ্রহণ করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য খুঁজছে। গ্রেপ্তার থেকে নিজেকে বাঁচাতে কয়েকজন কর্মীকে ম্যানেজ করে বিএনপিতে নাম লেখাতে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি কখনোই তাকে মেনে নেবে না।

ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের বিএনপিতে যোগদানের বিষয়ে যোগাযোগ করা হলে জুড়ী উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মাছুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, জায়ফরনগর ইউনিয়নের বিএনপি’র সভাপতি ইসহাক আলী মাস্টার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জুবেল,যোগদানের বিষয় সম্পর্কে বলেন আমরা জানি না। আমাদেরকে কেউ এই বিষয়ে অবগত করেনি। দলীয় ও গঠনতন্ত্র বিরোধী কাজ হয়ে থাকলে গঠনতন্ত্র অনুসরন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর