বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

‘যতন সাহা হত্যার’ ভুয়া ভিডিও ছড়িয়ে যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
‘যতন সাহা হত্যার’ ভুয়া ভিডিও ছড়িয়ে যুবক গ্রেফতার


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালীর ‘যতন সাহা হত্যাকাণ্ডের’ ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর পল্লবীর ‘সাহিনুদ্দীন’ হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও ফেসবুকে ছড়িয়ে ওই যুবক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল বলে জানিয়েছে র‌্যাব।

রোববার (২৪ অক্টোবর) নগরীর কোতোয়ালির মোড় থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার রিমন শীল (২০) চট্টগ্রাম নগরীরর ফিরিঙ্গিবাজার এলাকার ইয়াকুব নগরের বিজয় শীলের ছেলে। তাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ মিরপুর ফকিন্নিরহাট এলাকায়।

গত ১৩ মে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার জেরে দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনার মধ্যেই নোয়াখালীতে যতন সাহা নামে একজনের মৃত্যু হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবছার সারাবাংলাকে জানান, গত ১৬ মে বিকেলে ঢাকার পল্লবীর সিরামিকস ফটকের কাছে দুর্বৃত্তরা শিশুপুত্রের সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে। চট্টগ্রামের রিমন শীল প্রথম সেই ভিডিও নোয়াখালীর যতন সাহার হত্যাকাণ্ড বলে ফেসবুকে আপলোড করে। এরপর এই গুজব ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকে প্রথম আপলোডকারী হিসেবে শনাক্তের পর রিমনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই অপপ্রচার চালানোর কথা স্বীকার করেছেন।

এর আগে, একই ঘটনায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে গ্রেফতার করে র‍্যাব।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর