সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫ সময় দেখুন
যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


ডেস্ক রিপোর্টঃঃ  রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহত পলাশ যাত্রাবাড়ী থানার কাজলা স্কুল গলি এলাকার বাসিন্দা।

নিহতের সহকর্মী সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পলাশ সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের বডি মিস্ত্রি। রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা টাটা কোম্পানির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom