বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২০২ সময় দেখুন
যুক্তরাজ্যের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন আজ মঙ্গলবার (১৯ জুলাই) এদিন দেশটিতে প্রথমবারের মতো ৪০ ডিগ্রির সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

মঙ্গলবার প্রথমে হিথরোতে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। পরে লিঙ্কনশায়ারের কলিংসবাই এলাকায়ও একই তাপমাত্রা রেকর্ড হয়। এছাড়া লন্ডনের কে গার্ডেনে তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে।

পূর্ব ইংল্যান্ডের সুরীয়ে থেকে দক্ষিণ ইয়র্কশায়ার পর্যন্ত এলাকায় মঙ্গলবারের তাপমাত্রা ৩০ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে। এর অর্থ হলো, যুক্তরাজ্যের বেশ কয়েকটি আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ভেঙেছে। এর আগে যুক্তরাজ্যে সর্বোচ্চ ৩৮. ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান বিজ্ঞানী স্টিফেন বেলচার টুইটারে বলেন, আমার ক্যারিয়ারে কখনও এমনটা দেখব ভাবিনি। কিন্তু বাস্তবতা হলো, যুক্তরাজ্যের তাপমাত্রা এই মাত্র ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করল।

নজিরবিহীন তাপমাত্রায় যুক্তরাজ্যে সোমবার রেড নোটিশ জারি করেছে সরকার। সতর্কতার এ পর্যায়ের অর্থ হলো- শুধু ঝুঁকিপূর্ণ গ্রুপের লোকরা নন, অতিরিক্ত এই তাপমাত্রায় সুস্থ সবল লোকরাও অসুস্থ হয়ে পড়তে পারেন। সরকারের এই সতর্কবার্তা সোম থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্য, উত্তর, পূর্ব ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে কার্যকর থাকবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর