বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাজ্যে আরও ৪ সপ্তাহ লকডাউন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩৩৩ সময় দেখুন
যুক্তরাজ্যে আরও ৪ সপ্তাহ লকডাউন


আন্তর্জাতিক ডেস্ক

চলমান লকডাউন ২১ জুন তুলে নেওয়ার পরিকল্পনা ছিল যুক্তরাজ্য সরকারের। কিন্তু দেশটির সিনিয়র মন্ত্রীরা লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ব্যাপারে মত দিয়েছেন। সরকারি সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, ২১ জুনের পর আরও চার সপ্তাহ বহাল থাকবে লকডাউন।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী বরিস জনসন সংবাদ সম্মেলনে লকডাউন বাড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এ ব্যাপারে রোববার (১৩ জুন) প্রধানমন্ত্রী বলেছিলেন, সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি।

এদিকে, লকডাউন বাড়লে নাইটক্লাবগুলো বন্ধই থাকবে এবং সম্ভাব্যতার প্রেক্ষিতে নাগরিকরা বাড়ি থেকে অফিস করবেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা মনে করছেন, লকডাউন বাড়ানো হলে চলমান ভ্যাকসিন কর্মসূচিতে বড় সাফল্য পাবে ব্রিটেন। সে কারণে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনও লকডাউন বাড়ানোর ব্যাপারে জনস্বাস্থ্যবিদদের সঙ্গে সহমত পোষণ করেছেন।

সাবেক কেবিনেট মিনিস্টার ডামিয়ান গ্রিন বলেন, লকডাউন দেরিতে তুলে নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা যেতে পারে। যদি আরও এক মাস লকডাউন বাড়ানো হয় এবং দুই বা তিন সপ্তাহ পর যদি দেখা যায় লোকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছে না। সেক্ষেত্রে আগে লকডাউন তুলে নেওয়া যেতে পারে।

এর আগে, রোববার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেন, বিধিনিষেধ নিয়ে সরকার ছেলেখেলা করতে চায় না। লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করবে সংক্রমণ এবং হাসপাতালে রোগী ভর্তির পরিসংখ্যানের ওপর।

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভ্যারিয়েন্টের দ্রুত সংক্রমণ হার নতুন করে ভাবাচ্ছে ব্রিটিশ প্রশাসনকে। সে কারণেই লকডাউন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর