বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি নিয়ে হামলা, আহত ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
যুক্তরাজ্যে ট্রেনে ছুরি নিয়ে হামলা, আহত ৯


যুক্তরাজ্যের একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই সন্দেহভাজনকে আটক করেছে ব্রিটিশ পুলিশ।

শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছে হামলাটি ঘটে। ব্রিটেনের পরিবহন পুলিশ জানায়, ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কস্টার শহর থেকে লন্ডনের কিংসক্রসগামী ট্রেনটি সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে যাত্রা শুরু করেছিল। প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি হান্টিংডনের কাছে পৌঁছালে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ট্রেনের ১০ জন যাত্রী আহত হয়েছেন, তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘‘ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছায়, তখন এক যাত্রী রক্তাক্ত অবস্থায় কামরায় ঢুকে বলেন, ‘তাদের কাছে ছুরি আছে, আমাকে ছুরি মেরেছে।’ বলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’’

বিবিসি জানিয়েছে, ট্রেনটি স্টেশনে পৌঁছামাত্র পরিবহন পুলিশ ট্রেনে অভিযান চালায়। এসময় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর