বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

যুক্তরাজ্যে নির্বাচন আজ, ভূমিধস জয়ের আশা লেবার পার্টির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১২৩ সময় দেখুন
যুক্তরাজ্যে নির্বাচন আজ, ভূমিধস জয়ের আশা লেবার পার্টির


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে আজ বৃহস্পতিবার (৪ জুলাই)। কনজারভেটিভ পার্টি ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে চ্যালেঞ্জে পড়েছে। এবার উল্লেখযোগ্য সংখ্যক আসন হারাতে পারে দলটি।

১৯৯৭ সালে সাবেক নেতা টনি ব্লেয়ারের নেতৃত্বে ১৮ বছরের কনজারভেটিভ পার্টির শাসন অবসানের সময় লেবার পার্টি পেয়েছিল রেকর্ড ৪১৮টি আসন। এবার লেবার পার্টি এর চেয়েও বেশি আসন পাবে বলে উঠে এসেছে বিভিন্ন জরিপে।

যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সের আসন সংখ্যা ৬৫০টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার গঠন করা যায়। হাউজ অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার হয় ৩২৬টি আসন।

ব্রিটেনে ভোটার প্রায় ৪ কোটি ৬০ লাখ। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে রাত ১০টা পর্যন্ত। এর পর শুরু হবে ভোট গণনা। আজ মধ্যরাত বা শুক্রবার সকালে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এবার নির্বাচনে অনেক আসন হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন কনজারভেটিভ পার্টির সরকারের প্রধানমন্ত্রী রিশি সুনাক নিজেই। তবে তিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচন নিয়ে জরিপ করে এমন সংস্থাগুলো বলছে, নির্বাচনে লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারের নেতৃত্ব রেকর্ড সংখ্যক আসন পেয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে লেবার পার্টি। এবার কমপক্ষে ৪৮৪টি আসনে লেবার পার্টির প্রার্থীদের জয়ী হওয়ার পূর্বাভাস রয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর