শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে নগর ও অঙ্গরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ১৩ বাংলাদেশির জয়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে নগর ও অঙ্গরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ১৩ বাংলাদেশির জয়


ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::

যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার পর্যায়ের নগর ও অঙ্গরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ১৩ প্রবাসী বাংলাদেশি জয়ী হয়েছেন। গত মঙ্গবার (৭ নভেম্বর) দেশটির বিভিন্ন সিটি ও স্টেটে অনুষ্ঠিত এ নির্বাচনে সিনেটর, কাউন্সিলর অ্যাট লার্জ ও কাউন্সিলর পদে লড়েন তারা। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।

বিজয়ীরা হলেন-ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর পদে সাদ্দাম সেলিম, ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ পদে নীনা আহমেদ, নিউইয়র্ক সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ, মিলবোর্ন সিটি কাউন্সিলর পদে নুরুল হাসান ও সালাহউদ্দিন মিয়া।

এছাড়া হাডসন সিটিতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার, রনী ইসলাম এবং সুপারভাইজার পদে আব্দুস মিয়া জয় পেয়েছেন। অপরদিকে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে কামরুল হাসান এবং কাউন্সিলর পদে জয় পেয়েছেন মোহতাসিন সাদমান। পেনসিলভানিয়া স্টেটের হ্যাটফিল্ড টাউনশিপে কমিশনার পদে জয়ী হয়েছেন শহিদুল ইসলাম পার্থ এবং ল্যান্সডেল বরো কাউন্সিলওম্যান হয়েছেন রাফিয়া রাজ্জাক।

প্রবাসীদের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, কানেকটিকাট স্টেটের সিনেটর মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর