বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ সময় দেখুন
যুদ্ধবিরতির মাঝেই গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১৪


যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার (৯ জানুয়ারি) অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চিকিৎসা সূত্রমতে, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের জন্য স্থাপিত তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হন। একই দিনে গাজা সিটির জেইতুন এলাকায় আরেকটি হামলায় চারজন প্রাণ হারান। এছাড়া মধ্য গাজার বুরেইজ ও নুসেইরাত এলাকাতেও বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪২৫ জন নিহত এবং ১,২০৬ জন আহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলের অভিযানে ঘরবাড়ি ধ্বংস হওয়ায় কয়েক লক্ষ ফিলিস্তিনি গাজার বিভিন্ন স্থানে অস্থায়ী তাঁবু শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলোর সতর্কবার্তা সত্ত্বেও গাজায় পর্যাপ্ত আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। শীতকালীন ঝড় ও ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বহু তাঁবু শিবির পানিতে তলিয়ে গেছে। এতে করে ফিলিস্তিনিরা উন্নত তাঁবু, কম্বল ও গরম পোশাকের দাবি জানিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর