বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News

যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫৭ সময় দেখুন
যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন


যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। গত ১৬ এপ্রিল থেকে চলমান এই যুদ্ধবিরতির মেয়াদ রোববার (১৭ মে) শেষ হওয়ার কথা ছিল।

ওয়াশিংটনে অনুষ্ঠিত দুই দিনের আলোচনার পর শুক্রবার (১৫ মে) এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট এক এক্স বার্তায় বলেছেন, আরও অগ্রগতির লক্ষ্যে গত ১৬ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, দুই দেশের মধ্যে কয়েক দশকের সংঘাত নিরসনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে।

অন্যদিকে লেবাননের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির এই মেয়াদ বৃদ্ধি তাদের নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সুরক্ষার সুযোগ তৈরি হয়েছে, যা স্থায়ী স্থিতিশীলতা ও রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করবে।

লেবাননের সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এর আগে, গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানেরর মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান অব্যহত রেখেছে ইসরায়েল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom