শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

যুবদল–ছাত্রদল পরিচয়ে হত্যার হুমকি: এনসিপি নোয়াখালী সংগঠক ইয়াছিন আরাফাতের থানায় জিডি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৬২ সময় দেখুন
যুবদল–ছাত্রদল পরিচয়ে হত্যার হুমকি: এনসিপি নোয়াখালী সংগঠক ইয়াছিন আরাফাতের থানায় জিডি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অন্যতম সংগঠক এবং জুলাই বিপ্লবে সামনের সারিতে নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাত হত্যার হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইয়াছিন আরাফাত জানান, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নিজ ইউনিয়নে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল তাকে শত্রু হিসেবে চিহ্নিত করে পরিকল্পিতভাবে হুমকি ও হয়রানিতে লিপ্ত হয়েছে।

তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে নিজ এলাকার কাসেম বাজার মসজিদে নামাজ শেষে বের হওয়ার সময় বিএনপির বহিরাগত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। ওই হামলায় তিনি গুরুতর আহত হয়ে প্রায় ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর পরবর্তী সময়ে তারেক রহমানের ছবি ব্যবহার করে ছাত্রদল ও যুবদলের নামে খোলা বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে মানহানিকর মন্তব্য করা হচ্ছে এবং পরিবারকেও হেনস্তা করার পরিকল্পনার আশঙ্কা প্রকাশ করেন।

এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি থানায় জিডি করতে বাধ্য হয়েছেন বলে জানান ইয়াছিন আরাফাত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom