রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

রংপুরে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৮৯ সময় দেখুন
রংপুরে খালেদা জিয়ার জীবন ও সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত


রংপুর: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের স্মৃতি ধারণ করা শতাধিক আলোকচিত্র নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী। ‘গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী’ হয়ে ওঠার তার সংগ্রামী পথচলার গল্পই এ প্রদর্শনীর মূল বিষয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রংপুর টাউন হল মাঠে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী শামসুজ্জামান সামু।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে খালেদা জিয়ার পারিবারিক জীবন থেকে শুরু করে রাজনীতির মঞ্চে তার উত্থান ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীর পাশাপাশি তার জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হচ্ছে।

আয়োজক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম. আমিনুল ইসলাম জানান, তরুণ প্রজন্মকে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার দিকগুলো জানানোর উদ্দেশ্যেই জেলা পর্যায়ে এই আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা একটি শোক বইয়ে সই করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom