শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৩৬ সময় দেখুন
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ কর্মকর্তা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীতে মীর আবদুল হান্নান (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে মোহাম্মাদপুর বছিলা থেকে পুলিশের ওই কর্মকর্তাকে উদ্ধার করেন স্বজনরা। তিনি বাংলাদেশ আর্মস পুলিশ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক (এবি) হিসেবে কর্মরত ছিলেন।

হান্নানের আত্মীয় আব্দুল মোমেন জানান, বেলা ৩টার দিকে মোহাম্মদপুর বছিলার রাস্তায় পথচারীরা অচেতন অবস্থায় হান্নাকে পড়ে থাকতে দেখেন। এ সময় হান্নানের ফোন থেকেই পথচারীরা তাদেরকে কল দেয়। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

স্বজনরা জানায়, কর্মস্থল থেকে ছুটি নিয়ে আজ দুপুরে তিনি গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার পথে পথে এই ঘটনার শিকার হন। তবে তার কাছ থেকে কী খোয়া গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তার ব্যবহৃত ফোনটি সঙ্গেই পাওয়া গেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে অচেতন অবস্থায় পুলিশ কর্মকর্তাকে হান্নানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পাকস্থলি ওয়াশ করার পর তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর