সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন
রাজধানীতে এনসিপির বিজয় র‌্যালি


ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে বিজয় র‌্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। এতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আগ্রাসনবিরোধী এই যাত্রা বাংলামোটর মোড় থেকে কাঁটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর প্রতিটি থানা থেকে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশ নিয়েছেন। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বিজয় মিছিলে বিভিন্ন স্লোগানে উজ্জীবিত ছিল নেতাকর্মীরা। বেশ কয়েকটি স্লোগান হলো- ‘গণভোটে হ্যাঁ বলি, সংস্কারের সাথে চলি’, ‘মুক্তির মূল সনদ গণভোট-গণভোট’, ‘এক হাদির কিছু হলে- জ্বলবে আগুন ঘরে ঘরে’ ইত্যাদি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর