রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রাজধানীতে বিএনপির দুর্বৃত্ত ঢুকেছে: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
রাজধানীতে বিএনপির দুর্বৃত্ত ঢুকেছে: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা শহরের দুর্বৃত্ত-সন্ত্রাসীরা ঢুকে পড়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘শহরের বিভিন্ন হোটেল-ফ্লাট বাসা-বাড়িতে দিগুন টাকায় ভাড়া দিয়ে তারা আস্তানা বানিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যয় ‘মুজিব-একটি জাতির রূপকার’ সিনেমা দেখা শেষে তিনি এ সব কথা বলেন। রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলে সিনেমাটি দেখার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যার যার এলাকায় যে সব দুর্বৃত্তরা থাকবে, আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিবেন। তারা দায়িত্ব পালন করবে। কোনো অরাজকতা হলে দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা (বিএনপি) নির্বাচন করতে দিতে চায় না। তবে আমাদের খেয়াল রাখতে হবে- আগামী সংসদ নির্বাচন যেন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হয়।’

বিএনপিকে মাউথ ছাড়া পাগলা হাতি মন্তব্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ওরা দলও চালাতে জানে না, দেশে চালাতে পারবে না। তাই যার যার প্রস্তুতি নিতে হবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী যে গণজমায়েত হবে, সেখানে সর্বোচ্চ নেতা কর্মী নিয়ে উপস্থিত থাকতে হবে। আগামী ২৮ তারিখ বিএনপি দেশে একটি অরাজকতা তৈরির চেষ্টা করবে। তাই নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।’

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি এই চলচ্চিত্রের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে এই চলচ্চিত্রটি দেখবেন। বর্তমান প্রজন্মকে এই চলচ্চিত্র দেখার জন্য উদ্বুদ্ধ করতে হবে। মোশতাক এবং জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি এই চলচ্চিত্রের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়। আমাদের স্বাধীনতা, বঙ্গবন্ধু কীভাবে খোকা থেকে মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছেন এসব ইতিহাস আমাদের আগামীর প্রজন্মকে এই চলচিত্রের মাধ্যমে জানাতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, আগাঁ খান এমপি, মহানগর উত্তরের সব ইউনিটে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর