রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩২০ সময় দেখুন
‘রাজনৈতিক উদ্দেশ্যে’ ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ


আন্তর্জাতিক ডেস্ক

উত্তর জার্মানির কর্তৃপক্ষ প্রায় সাড়ে আট হাজার মানুষকে ফের করোনা ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের মধ্যে অনেককেই রাজনৈতিক উদ্দেশ্যে ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ করা হয়েছিল বলে পুলিশের বরাতে জানাচ্ছে বিবিসি।

জার্মানির উত্তরে সমুদ্র উপকূলবর্তী শহর ফ্রাইসল্যান্ডের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে এক জন নার্সের কারণে এ ঘটনা ঘটেছে এমনটা জানিয়ে তার বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হওয়ার খবরও পাওয়া যাচ্ছে।

এর আগে, চলতি বছরের এপ্রিলে জানানো হয়েছিল অন্তত ছয়জনকে ভ্যাকসিনের বদলে স্যালাইন পুশ করা হয়েছিল। তাদের প্রায় সকলেই ৭০ এর বেশি বয়স্ক এবং মহামারিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিপূর্ণ বয়ঃসীমায় ছিলেন।

এ ব্যাপারে ঘটনা তদন্তকারী পুলিশ কর্মকর্তা বলেন, ৪০ বছর বয়সী ওই নার্স আগেও সামাজিক যোগাযোগের মাধ্যমে করোনা মহামারি নিয়ে গুজব ছড়িয়েছিলেন।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্যে ওই নার্স এমন ঘটনা ঘটিয়েছেন।

যদিও এর আগে, ওই নার্স বলেছিলেন ভুলক্রমে তার হাত থেকে একটি ভ্যাকসিন ভাওয়েল পড়ে ভেঙে যাওয়ার পর তিনি কয়েকজনকে স্যালাইন পুশ করছিলেন। কিন্তু, তদন্ত করে দেখা যাচ্ছে, ভ্যাকসিনের বদলে স্যালাইন পাওয়া মানুষের সংখ্যা আরও অনেক বেশি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর