শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

রাজপথে নাশকতা মেনে নেওয়া হবে না: আমু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১২২ সময় দেখুন
রাজপথে নাশকতা মেনে নেওয়া হবে না: আমু


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি) বলেছেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা, রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা কোনো ধরনের নাশকতা মেনে নেওয়া হবে না।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর নিউ ইস্কাটনস্থ নিজ বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা।

তিনি বলেন, মানুষের অসহায়ত্বকে পুঁজি করে গণতন্ত্র এবং ভোটের দাবির পেছনে বিএনপির মূল লক্ষ্য সংবিধান পরিবর্তন করা। বিজয় দিবসের আনুষ্ঠানিকতা নষ্ট করার জন্যই তারা দেশে অরাজকতা তৈরির প্রস্তুতি নিচ্ছে।

আমির হোসেন আমু বলেন, দেশের সাংবিধানিক শূন্যতা এবং রাজনৈতিক শূন্যতা সৃষ্টির জন্যই বিএনপি রাজপথে নৃশংসতার পথ বেছে নিয়েছে।

তিনি জানান, ১৪ দল আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধেই আগামী নির্বাচনে বিএনপি জামায়াত অপশক্তির বিরুদ্ধে লড়বে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য জানান, বৈশ্বিক সংকটে সৃষ্ট দেশের সব সমস্যা ১৪ দল এক সঙ্গে মোকাবিলা করাবে। বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে পেশাজীবী সংগঠন গুলোর সঙ্গে বৈঠক করবে ১৪দল। ১৪ দলভিত্তিক দলগুলো সরব হবে দেশব্যপী।

জোট সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার,ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খানসহ ১৪ দলীয় জোটের অন্যান্য নেতারা ব্ক্তব্য দেন।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর